দুটি মোবাইল ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি আমাদের চট্টগ্রাম শহরের। বাসে করে যাচ্ছি। এক লোক চকবাজারে থাকা অবস্থায় ফোনে বলছেন, আসতেছি, এখন আন্দরকিল্লায়। তত্ক্ষণাত্ বাসের এক মহিলা চেঁচিয়ে বললেন, এই কন্ডাক্টর, আন্দরকিল্লা নামিয়ে দাও। কন্ডাক্টরও রেগে বললেন, এটা তো চকবাজার, কোথায় আন্দরকিল্লা? মোবাইলে বন্ধুরা আমাকে যেসব এসএমএস পাঠায় তার একটি এ রকম, ‘দেশব্যাপী জনসংখ্যার জরিপ চলছে। এসএমএসের মাধ্যমে আপনার সহযোগিতা কামনা করছি—আপনি পুরুষ হলে ৩০ টাকা এবং নারী হলে ২০ টাকা পাঠিয়ে দিন’। আর এই দুটোর একটাও না হলে ইয়ে মানে...হলে কোনো টাকা পাঠানোর দরকার নেই।’ সেটা ছিল খুবই বিব্রতকর। এই এসএমএসটাকে ফান বলব, নাকি প্রতারণা বলব? এটা হয়তো ফান করে কেউ পাঠিয়েছিল। কিন্তু এ ধরনের ফান তো চরম আনস্মার্ট, আনকালচারড লোকের কাজ। রস+আলোর পাঠকেরা নিশ্চয়ই কেউ আনস্মার্ট আর আনকালচারড নয়। অর্থনীতি বিভাগ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম।