ফেনীর পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়নে ২ জুন নির্বাচন হয়েছে। দুটি ইউনিয়নে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মির্জানগর ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুজ্জামান (তালা) চার হাজার ৫৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চিথলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (দেয়ালঘড়ি) নিয়ে চার হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বক্স মাহমুদ ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল (গরুর গাড়ি) তিন হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মির্জানগর ইউনিয়ন:সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন: আছমা আক্তার, নাজমা আক্তার চৌধুরী ও রহিমা আক্তার।সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন: ফখরুল ইসলাম, বাবুল হোসেন, বেলায়েত হোসেন মজুমদার, মো. হাবিল, ফজলুল বারী, আবু বক্কর ছিদ্দিক চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক মজুমদার, হাবিব উল্যাহ ও মহিউদ্দিন ছুট্টু।চিথলিয়া ইউনিয়ন: সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন: পারভীন আক্তার, নুর জাহান আক্তার ও নাছরিন সুলতানা।সদস্য নির্বাচিত হয়েছেন: মো. শেখ আহাম্মদ, পেয়ার আহাম্মদ, নুরুল আমিন পাটোয়ারী, মাহবুবুর রহমান ভূঁইয়া, মো. আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন মোল্লা, মো. কাদের রাব্বানি, মো. ইয়াছিন ও নুরুল ইসলাম মোল্লা। বক্সমাহমুদ ইউনিয়ন:সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন: শাহেদা আক্তার, সুফিয়া খাতুন ও পারভীন আক্তার।সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন: আবদুল কাদের পাটোয়ারী, আবুল কাশেম, মো. আবদুল হক চৌধুরী, ছালেহ আহাম্মদ, মো. ইব্রাহিম মজুমদার, মো. আজিম, মনতু মিয়া, মো. মিয়া চান ও মো. ছাদেক।