দুদক সংস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবে বসে সরকার,বদলানো দরকার—দুদকের আইনে,আনবে তা লাইনে।যে দুদক মমতায়ছাড় দেবে ক্ষমতায়,সোজা পথে হাঁটে না,নেতাদের ঘাঁটে না,মন্ত্রী ও আমলায়পড়বে না মামলায়।সে দুদকই চলবে,যা বলাবে বলবে।করে সব দূর ভীতি,ঠেকায় কে দুর্নীতি?জরিমানা শাস্তি,এনে দেবে স্বস্তি।আর নেই শঙ্কা,মামলার সংখ্যাকমে হবে একাকার।ঝামেলার ঠেকা কার?কার এত মাথাব্যথাঅঙ্গীকারের কথাসব মনে রাখবে?এমনই তো থাকবে।হবে আরও লুটপাট,ছিঁচকেটা হবে লাট,কারও আঙ্গুলে গাছকলা দেবে, দেবে মাছ।দুদকের স্বাধীনতা?জেনো সেটা রূপকথা।