দুদকের নিয়োগ পরীক্ষা সামনেই...
সারা দেশের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কাজ। সম্প্রতি এ কমিশনে সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক উভয় পদে ৪০ জন করে মোট ৮০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।বিজ্ঞপ্তির মাধ্যমে, আবেদনপত্র জমা নেওয়াও শেষহয়েছে। দুদকের একটি সূত্রে জানা গেছে, শিগগিরই এ পদ দুটির লিখিত পরীক্ষা হবে।কাজের ধরন কেমনদুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক কর্মকর্তাদের কাজের ধরন কেমন হবে, তা জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।তিনি জানান, এ দুই পদের কর্মকর্তাদের কাজের ধরন অনেকটা একই ধরনের। কমিশনের নির্দেশ অনুসারে দুর্নীতিসংক্রান্ত অভিযোগ অনুসন্ধান করে মামলার চার্জশিট প্রস্তুতকরণ ও দাখিলসহ অন্যান্য প্রশাসনিক কাজ করাই এ দুই পদের কর্মকর্তাদের প্রধান কাজ। এ ছাড়া দুদকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে এ দুই পদের কর্মকর্তাদের।নির্বাচন পদ্ধতিবাছাই পরীক্ষা: প্রাপ্ত আবেদনপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের ১০০ নম্বরের প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য ডাকা হবে। প্রাথমিক বাছাইয়ে যেসব প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।যা থাকবে লিখিত পরীক্ষায়দুদকের নিয়োগ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, তিনটি বিষয়ের ওপর মোট ৩০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের মধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি (বাংলা ও ইংরেজি) বিষয়ে লিখিত ৩০ + ৩০ = ৬০ নম্বরের প্রশ্ন থাকবে। এ ছাড়া নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে ২০ + ২০ = ৪০ অর্থাত্, মোট ১০০ নম্বরের প্রশ্ন হবে।চলতি ঘটনাবলি ও সাধারণ জ্ঞানের জন্য লিখিত ৫০ নম্বর এবং নৈর্ব্যক্তিক ৫০ নম্বর, মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। এ ছাড়া কম্পিউটার বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। এতে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, একসেস, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং প্রভৃতি বিষয়ের ওপর প্রশ্ন হবে। প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত থাকবে। প্রতিটি বিষয়ে পরীক্ষায় পাস নম্বর ৫০ শতাংশ বলে বিবেচিত হবে। প্রতিটি বিষয়ে আলাদাভাবে পাস করতে হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রমের তালিকা অনুযায়ী মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দুদকের সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক পদে পরীক্ষায় ভালো করার জন্য নির্ধারিত বিষয়গুলোর খুঁটিনাটি দিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারের সাধারণ বিষয়গুলোতে ভালো দক্ষতা আছে, এমন প্রার্থী এ পদের পরীক্ষায় ভালো করতে পারবেন। তবে দুর্নীতি দমন কমিশনের চাকরির পরীক্ষা হবে প্রতিযোগিতামূলক। তাই এখন থেকেই চাই প্রস্তুতি।