দুধ আবার খাবে না!
বাচ্চারা দুধ খেতে চায় না। এ অভিযোগ প্রায় সব মায়ের। এবার আর তা হবে না। দেখে নিন সিতারা ফিরদৌসের দেওয়া দুধে তৈরি নানা রকম পানীয়।পাকা আমের শেকউপকরণ: পাকা আমের টুকরা ১ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি স্বাদমতো, ট্যাং ১ টেবিল-চামচ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, ঠান্ডা পানি ২ কাপ, বরফকুচি সিকি কাপ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। পেঁপের জুসউপকরণ: পাকা পেঁপে ১ কাপ, ঘন দুধ ২ কাপ, চিনি স্বাদমতো, বরফকুচি সিকি কাপ। প্রণালি: সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। তরমুজ আপেলের ফ্রস্টউপকরণ: তরমুজের বিচি ফেলে টুকরা করা ২ কাপ, আপেলের খোসা ও বিচি ফেলে টুকরা করা আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি স্বাদমতো, বরফকুচি সিকি কাপ, মধু ২ টেবিল-চামচ। প্রণালি: সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।চকলেট দুধ উপকরণ: তরল দুধ ৩ কাপ, চকলেট ২ টেবিল-চামচ, কোকো পাউডার ২ টেবিল-চামচ, চিনি ২ টেবিল-চামচ বা স্বাদমতো, বরফকুচি সিকি কাপ, গুঁড়া দুধ ২ টেবিল-চামচ, চকলেট কর্নফ্লেক্স আধা কাপ বা পরিমাণমতো। প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে। পরিবেশনের সময় কর্নফ্লেক্স দিয়ে পরিবেশন করতে হবে।