দুপুরে সবই চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিন দুপুরে চাই ভরপেট খানাপিনা। ঝাল থেকে মিষ্টি। সঙ্গে বোরহানিও।দেখে নিন সিতারা ফিরদৌসের রেসিপিগুলোনবাবি বিরিয়ানিউপকরণ: খাসির মাংস ২ কেজি, এলাচ ৬টি, লবঙ্গ ৫-৬টি, আনারসের রস ২ টেবিল চামচ, রসুনের রস ১ টেবিল চামচ, তেজপাতা ৪টি, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, দারচিনি ৬ টুকরা, জাফরান আধা চা-চামচ, টক দই ১ কাপ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল আধা কাপ, সাদা গোলমরিচ গুঁড়া ২ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ।প্রণালি: মাংস বড় টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ৫-৬ ঘণ্টা রাখতে হবে।উপকরণ: পোলাওয়ের চাল ১ কেজি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, মাঝারি আকারের আলু ১০-১২টি, জাফরান ১ চা-চামচ, পেস্তাবাদাম কুচি ৪ টেবিল চামচ, কাজু ১ কাপ, কাঁচামরিচ ১৫-১৬টি, ঘন দুধ ১ কাপ, মিষ্টি আতর ৫-৬ ফোঁটা, ঘি ১ কাপ, মালাই আধা কাপ, দারচিনি ৬ টুকরা, আলুবোখরা ১০-১২টি, এলাচ ৪টি, কিশমিশ ২ টেবিল চামচ, লবঙ্গ ৬টি, কেওড়া ২ টেবিল চামচ।প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে পরিমাণমতো লবণ ও ২ টেবিল চামচ লেবুর রস মাখিয়ে রাখতে হবে। আলু ছিলে সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে। কেওড়ার পানিতে জাফরান ভিজিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। বিরিয়ানির হাঁড়িতে প্রথমে মাখানো মাংস রাখতে হবে। তারপর আলু দিতে হবে। কাজু ও আলুবোখরা দিতে হবে। কাঁচামরিচ, চাল, গরম মসলা দিতে হবে। কিশমিশ, পেস্তাবাদাম কুচি দিতে হবে। দুধ, মালাই দিতে হবে। ৬ কাপ পানি দিতে হবে। ঘি, জাফরান মিশ্রিত কেওড়ার পানি, মিষ্টি আতর কিছু বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চতুর্দিকে ময়দা মথে আটকিয়ে দিতে হবে। ৫ মিনিট বেশি জ্বালে, ১০ মিনিট মাঝারি জ্বালে, ১৫-২০ মিনিট অল্প জ্বালে রাখতে হবে। ১০-১৫ মিনিট দমে রেখে নামাতে হবে। নবাবি বিরিয়ানি সার্ভিং ডিশে ঢেলে কিছু পেস্তা কুচি ও বেরেস্তা দিয়ে সালাদ ও বোরহানির সঙ্গে পরিবেশন করা যায়।বোরহানিউপকরণ: টক দই ২ কেজি, সরিষা গুঁড়া ২ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ, (পরিমাণ মতো) বিট লবণ ১ টেবিল চামচ, পুদিনা পাতাবাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচবাটা ১ চা-চামচ, চিনি ৩ টেবিল চামচ (পরিমাণ মতো), জিরা টালা গুঁড়া ২ চা-চামচ, ধনে টালা গুঁড়া ২ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, পানি দইয়ের ঘনত্ব বুঝে আন্দাজমতো, বোরহানি বেশি পাতলা হবে না।প্রণালি: দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে বোরহানি পরিবেশন করতে হবে। টক দইয়ের টকের আন্দাজ বুঝে তেঁতুলের মাড় দিতে হবে।গরুর মাংসের কোরমাউপকরণ: গরুর মাংস দেড় কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, তেল আধা কাপ, পেঁয়াজবাটা পৌনে ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আস্ত ছোট পেঁয়াজ ২০-২৫টি, গোলাপজল ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, এলাচ ৬টি, দারচিনি ৮ টুকরা, ঘি আধা কাপ।প্রণালি: পেঁয়াজের খোসা ছিলে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। মাংস মাঝারি আকারের টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে আদা, রসুন, লবণ দিয়ে মাখিয়ে তিন-চার ঘণ্টা রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে মাংস দিয়ে অল্প জ্বালে কষাতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে অল্প জ্বালে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংস যেন তলায় না লাগে। ২০-২৫ মিনিট পর টক দই ও মিষ্টি দই দিতে হবে। দারচিনি, এলাচ, গোলাপজল দিয়ে ভুনতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভুনতে হবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হলে গোটা পেঁয়াজ দিয়ে ২০-২৫ মিনিট রেখে নামাতে হবে। খেয়াল রাখতে হবে মাংস, পেঁয়াজ দুটোই সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে।কড়াই সবজিউপকরণ: পেঁপে ১ কাপ, গাজর আধা কাপ, পটোল আধা কাপ, ঝিঙা ১ কাপ, মাশরুম আধা কাপ, ক্যাপসিকাম আধা কাপ, বেবি কর্ন আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, টমেটো টুকরা ১ কাপ, স্বাদ লবণ ১ চা-চামচ, মুরগির মাংস ছোট টুকরা আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, পেঁয়াজ পাতা আধা কাপ, রসুনবাটা আধা চা-চামচ, কারি পাউডার ১ চা-চামচ, তেজপাতা ১টি, বরবটি টুকরা আধা কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ মোটা কুচি ১ কাপ, তেল আধা কাপ, কাঁচামরিচ ফালি ৫-৬টি, দুধ পোনে ১ কাপ, চিনি ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।প্রণালি: সব সবজি ঝিঙা বাদে, আলাদা আলাদা করে লবণ পানিতে আধা সেদ্ধ করে নিতে হবে। মুরগির মাংস সয়াসস মাখিয়ে ২০-২৫ মিনিট রাখতে হবে। তেল গরম করে মুরগির মাংস, লবণ, স্বাদলবণ, চিনি, আদা ও রসুনবাটা দিয়ে ভুনা করতে হবে। সামান্য পানি দিয়ে কষিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পর সব সবজি পর্যায়ক্রমে দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। কারি পাউডার ও দুধ দিয়ে কিছুক্ষণ রেখে নামাতে হবে।খাসির মাংসের রেজালাউপকরণ: খাসির মাংস ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, আদাবাটা ৩ টেবিল চামচ, রসুনবাটা দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচবাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া (লাল মিষ্টি মরিচ) ১ চা-চামচ, টক দই ১ কাপ, মিষ্টি দই সিকি কাপ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, দারচিনি ৬ টুকরা, এলাচ ৬টি, আস্ত কাঁচামরিচ ৬-৭টি, তেল ১ কাপ, ঘি আধা কাপ।প্রণালি: আধা কেজি পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে আর আধা কেজি পেঁয়াজ বেটে নিতে হবে। খাসির মাংস বড় টুকরা করে আদা, রসুন, লবণ দিয়ে মেখে রাখতে হবে। তেল, ঘি গরম করে তাতে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে মাখানো মাংস দিয়ে রান্না করতে হবে। কয়েকটি বলক এলে পেঁয়াজবাটা, হলুদ, মিষ্টি মরিচ, কাঁচামরিচ, টক দই, মিষ্টি দই দিয়ে কষাতে হবে। মাংস তেলের ওপর এলে পোস্তদানা দিয়ে ভালো করে কষিয়ে এলাচ, দারচিনি দিয়ে গরম পানি দিতে হবে। মাংস সেদ্ধ হয়ে তেলের ওপর এলে আস্ত কাঁচামরিচ দিয়ে নামাতে হবে।জাফরানি জর্দাউপকরণ: পোলাওয়ের চাল ২ কাপ, চিনি ৩ কাপ, ঘি ১০ টেবিল চামচ, কমলার রস বা আনারস টুকরা আধা কাপ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, খাবার রং সিকি চা-চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪ টুকরা, গোলাপ পানি ১ টেবিল চামচ, মোরব্বা আধা কাপ, জর্দার গুল্লি ১ কাপ, মালাই সিকি কাপ, জাফরান সিকি চা-চামচ।প্রণালি: গোলাপ পানিতে জাফরান ভিজিয়ে রাখতে হবে। চাল ধুয়ে পানি ঝরিয়ে ২০-২৫ মিনিট পর ফোটানো পানিতে দিয়ে ভাত রান্না করতে হবে। ভাত সেদ্ধ হওয়া মাত্র মাড় ঝরাতে হবে। আধা কাপ পানিতে চিনি গলিয়ে লেবুর রস বা দুধ দিয়ে চিনির ময়লা কাটাতে হবে। আনারস কোরানো দিয়ে ঘি দিতে হবে। এলাচ, দারচিনি দিতে হবে। এবার ভাত সেদ্ধ আঁচে রান্না করতে হবে। কিশমিশ দিতে হবে। পানি শুকিয়ে গেলে জাফরান মিশ্রিত গোলাপ পানি দিতে হবে। চুলা থেকে নামিয়ে বাকি উপকরণ দিয়ে পরিবেশন করতে হবে।মোরগ মোসাল্লামউপকরণ: বড় মোরগ দেড় কেজি ১টি, রসুনবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, মরিচবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা আধা কাপ, পেঁয়াজের কুচি দেড় কাপ, কিশমিশবাটা ২ টেবিল চামচ, আলুবোখরা ৬টি, বাদামবাটা ২ টেবিল চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, শাহী জিরাবাটা ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ, জায়ফল জয়ত্রি গুঁড়া কোয়ার্টার চা-চামচ, গোলাপজল ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ঘন দুধ আধা কাপ, টক দই আধা কাপ, মিষ্টি দই কোয়ার্টার কাপ।প্রণালি: মোরগ আস্ত রেখে চামড়া ছড়িয়ে ভেতরের ময়লা পরিষ্কার করে গলার হাড় পেটের ভেতরে ঢুকিয়ে কাঁটা চামচ দিয়ে কেচে আদা, রসুন ও লবণ দিয়ে মেখে রাখতে হবে। ডানা ও দুই পা একসঙ্গে সুতা দিয়ে বাঁধতে হবে। ঘি, তেল একসঙ্গে গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে মসলা মাখানো মুরগি দিয়ে ভুনা করতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে ভুনতে হবে। কিছুক্ষণ পর টক-মিষ্টি দই, আলুবোখরা, মরিচবাটা, বাদামবাটা, পোস্তদানাবাটা, কিশমিশবাটা, শাহী জিরাবাটা দিয়ে কিছুক্ষণ ভুনে গরম পানি দিতে হবে। মোসাল্লামের ঝোল কমে এলে দুধ ও গোলাপজল দিতে হবে। জায়ফল জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিতে হবে। তেলের ওপর এলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। পরিবেশন পাত্রে রেখে সুতা খুলে সেদ্ধ ডিম, বেরেস্তা, পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।