দুবাইয়ে বইয়ের অন্তরঙ্গ পাঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ সেপ্টেম্বর দুবাইয়ে আমিরাত থেকে বাংলা ভাষায় প্রকাশিত মাসিক মুকল-এর সম্পাদক লুৎফুর রহমানের তেলমারো ছড়াগ্রন্থের অন্তরঙ্গ পাঠ অনুষ্ঠিত হয়। দুবাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আবদুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের কোষাধ্যক্ষ আলহাজ আবদুল করিম।
অন্তরঙ্গ পাঠে বক্তব্য দেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহসভাপতি শাহেদ আহমদ, সমাজকর্মী দেলওয়ার হোসেন, ব্লগার আফজাল সাদেকিন, তুষার মুহিব ও ইউসুফ আলী।
বক্তরা বলেন, তেলমারো বইয়ে ছড়াকার লুৎফুর রহমান দেশের বর্তমান সময়ের ছবি তুলে ধরেছেন। দলমত-নির্বিশেষে সবার অসংগতি নিপুণভাবে তিনি ছড়ার মাধ্যমে উন্মোচন করেছেন।
অন্তরঙ্গ পাঠ পরিচালনা করেন খলিলুর রহমান। শুরুতে স্বাগতিক বক্তব্য দেন বইয়ের লেখক লুৎফুর রহমান।
তুষার মুহিব
দুবাই, সংযুক্ত আরব আমিরাত