দুবাইয়ে ঈদ পুনর্মিলনী

বাংলাদেশ ফ্রেন্ডস ফেয়ার অব ইউএই ও বিডি বিজের যৌথ উদ্যোগে

দুবাইয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট দুবাইয়ের কেজিএন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিডি বিজের প্রথম বর্ষপূর্তিও উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ফ্রেন্ডস ফেয়ার অব ইউএইর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা করেন মোহাম্মদ জামাল উদ্দিন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটের বাণিজ্য কনস্যুলার মাহমুদুল হক ও শ্রম কনস্যুলার মিজানুর রহমান এবং কমিউনিটি নেতা আবু জাফর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ আলমগীর জামান, পেয়ার মোহাম্মদ, মোহম্মদ আলী ও বিপি বিজের অপারেশনাল ইনচার্জ মোক্তারুল হক প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মোহাম্মদ রাশেদ।
প্রধান অতিথি মাসুদুর রহমান তাঁর বক্তব্যে দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে সচেতন থাকার জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি আরব আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য নির্মিত ওয়েবসাইট বিডিবিজ <www.bdbizinuae.com> এর কার্যক্রমেরও প্রশংসা করেন।
মোক্তারুল হক
দুবাই, সংযুক্ত আরব আমিরাত