দুরন্ত কৈশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের ফটিক নয়। স্কুল ফাঁকি দেবে কি, ওরা তো কেউই বলতে গেলে স্কুলেই পড়ে না। এই কিশোর দলের সবাই ঢাকার ফার্মগেটে বিভিন্ন দোকানে কাজ করে। বর্ষার হঠাৎ ঝুম বৃষ্টিতে বাঁধ মানে না কোনো বাধা। নেমে পড়ে ফুটবল নিয়ে মাঠে। সবাই মিলে কাদা মাটি জলে চলে বিরামহীন হারজিতের খেলা। বৃষ্টির পরে ঝলমল রোদ উঠলেও ওদের মন থামতে চায় না।  রাজধানীর ফার্মগেট পার্ক থেকে ছবিগুলো তুলেছেন সাবিনা ইয়াসমিন