দুরন্ত দুর্বার ক্লাবের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর দক্ষিণ পাড়ের সামাজিক সংগঠন দুরন্ত দুর্বার ক্লাবের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান ১৬ ডিসেম্বর চরপাথরঘাটা খোয়াজনগরে আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগরের উপপুলিশ কমিশনার (বন্দর) হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আজিম আলী ও পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপপরিচালক এম এম এরশাদ।
সংগঠনের আহ্বায়ক এম মুছা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাফেজ আহমদ, হাকিম আলী, আবদুস সবুর, এম এ মারুফ, মুহাম্মদ রমজান আলী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অন্ধকার দূর করে সমাজ পরিবর্তনের জন্য দুরন্ত দুর্বার ক্লাবের পথচলা। সেবার মন–মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আর্তমানবতার জন্য কাজ করে যাচ্ছেন সাহসী কিছু তরুণ। সমাজ আজীবন সংগঠনের অবদান স্মরণ করবে।
অনুষ্ঠানে খতনা ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা কর্মসূচি নেওয়া হয়। বিজ্ঞপ্তি।