দুরন্ত ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো সপ্তাহ খানেক আগে ঢাকা মাতিয়ে গেল ফুটবলের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও নাইজেরিয়া। আর আর্জেন্টিনা নিয়ে এসেছিল তার ম্যাজিককে। যে ম্যাজিকের নাম মেসি। যাঁকে একনজর দেখতে সেই মাগুরা থেকে বাবার সঙ্গে এসেছিল ছয় বছরের হাবিবুল্লাহ। একমাত্র ফুটবল দিয়েই মেসির সারা বিশ্বে পরিচয়। কোথায় নেই তাঁর ভক্ত? ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেসির দল খেলার পর ফুটবলে নতুন জোয়ার এসেছে তা বলা যায়। কমবেশি সব শিশু-কিশোরই ফুটবল নিয়ে মেতে থাকে।আবার অনেকে শিশুই স্বপ্ন দেখেআগামী দিনের মেসি হওয়ার। কিন্তু ফুটবল শিখতে হয়, নিয়মিত চর্চা করতে হয়।ফুটবল কোথায় কোথায় শেখানো হয় তার কিছু খবর জেনে নিন এই প্রতিবেদনে। লাভলু একাডেমিএখানে প্রশিক্ষক হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক ফুটবলার খন্দকার ওয়াসিম ইকবাল। তিনি জানালেন, আসলে দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে সবার সহযোগিতা থাকতে হবে। তাহলে সারা দেশ থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসতে বাধ্য। আর তাই সাজ্জাদ সিদ্দিকী লাভলুর প্রচেষ্টায় এই প্রশিক্ষণের আয়োজন।ব্রাদার্স ক্লাবের এই ফুটবল একাডেমিতে সাত বছর থেকে যেকোনো বয়সের শিশু ভর্তি হতে পারবে বলে জানান ওয়াসিম। সপ্তাহে চার দিন দেওয়া হবে প্রশিক্ষণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে ভর্তি হতে বা প্রশিক্ষণ নেওয়া যাবে সম্পূর্ণ বিনা খরচে। আগে থেকে নাম নিবন্ধনের মাধ্যমে এই একাডেমিতে ফুটবল প্রশিক্ষণ নেওয়া যাবে।যোগাযোগ: সাজ্জাদ সিদ্দিকী লাভলু বা খন্দকার ওয়াসিম ইকবাল, ব্রাদার্স ক্লাব, আরামবাগ, ঢাকা।ফোন: ০১৭১৬৫৮৫২৪২মিডফিল্ড সকার স্কুলসএখানে বছরের যেকোনো সময়ে ১০ থেকে ১৮ বছর বয়সের শিশু-কিশোরেরা ভর্তি হতে পারে। সপ্তাহে চার দিন বিকেলে দুই ঘণ্টা করে প্রশিক্ষণ দেওয়া হয়। শুক্র, শনি, সোম ও মঙ্গলবার লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে চলে এই প্রশিক্ষণ। এখানে ভর্তি হতে আগে ২০০ টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে হয়। ভর্তি ফি তিন হাজার টাকা এবং মাসিক বেতন এক হাজার ৫০০ টাকা। ভর্তির সময়ে শিক্ষার্থীকে এক সেট জার্সি ও একটি বল দেওয়া হয়। স্কুলটির প্রশিক্ষক এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাইফুর রহমান মনি বলেন, ‘এখানকার শিক্ষার্থীরা অনেকেই যথেষ্ট মেধাবী। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এরা বাংলাদেশের ফুটবলকে অনেক এগিয়ে নিতে পারবে বলে আসা করি।’ প্রশিক্ষক হিসেবে এখানে আরও রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। এ ছাড়া নানা সময়ে বর্তমান জাতীয় দলের বিভিন্ন খেলোয়াড় শিক্ষার্থীদের নানা বিষয়ে শিখিয়ে থাকেন। যোগাযোগ: মিডফিল্ড সকার স্কুলস, জাকির হোসেন রোড, জি ২৪, লালমাটিয়া ঢাকা। ফোন: ৯১১৮৬০৪, ৯১১৮৬৪০।সিটি ক্লাব ক্লাবের প্রশিক্ষক সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক বলেন, ‘আমরা খুব শিগগির একটা নির্দিষ্ট বয়সী বাচ্চাদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আসা করছি, এর মাধ্যমে অনেক ভালো খেলোয়াড় তৈরি হবে। তবে এখন যেটা চলছে, সেটাতে যে-কেউ অংশ নিতে পারে।’ প্রতিদিন বিকেলে সিটি ক্লাবের মাঠে চলে প্রশিক্ষণ। এখানে প্রশিক্ষক হিসেবে আরও থাকছেন সাবেক ফুটবলার ইমতিয়াজ। সিটি ক্লাবে যোগ দিতে চাইলে আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগ: সিটি ক্লাব, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।ফুটবল খেলতে দরকারফুটবল খেলতে কিছু জিনিস লাগেই।সেসব হলো—জার্সি, শর্টস, ফুটবল, জুতা, মোজা, সিনগার্ড, ব্যাগ, তোয়ালে, গার্ড ইত্যাদি। দাম কেমনবাজার ঘুরে দেখা যায়, জার্সি প্রতিটি ১৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। শর্টস ১০০ থেকে ৪৫০ টাকা, মোজা প্রতি জোড়া ২৫ থেকে ১০০ টাকা, জুতা কেনা যাবে ২৫০ থেকে এক হাজার ৫০০ টাকায়। সিনগার্ডের দামেও রয়েছে বৈচিত্র্য। ২৫০ টাকার মধ্যে কেনা যাবে এটি। প্রশিক্ষণের জন্য অবশ্যই তোয়ালে দরকার, যা কেনা যাবে ১০০ থেকে ৩০০ টাকায়। সব সরঞ্জাম বহনের জন্য দরকার পড়বে ব্যাগের। বিভিন্ন ধরনের ব্যাগের মধ্যে সাধারণ দড়ি টানা ব্যাগের দাম পড়বে ৮০ থেকে ২০০ টাকা আরেকটু ভালো ব্যাগের দাম পড়বে ৬০০ থেকে ১৩০০ টাকার মতো। যেখানে পাবেনফুটবল খেলার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে যেতে পারেন ঢাকার গুলিস্তানে। এখানে যেমন খেলার সামগ্রীর দোকান আছে আলাদা, তেমনি কিনতে পারেন ফুটপাত থেকে। যেতে পারেন ঢাকার পুরান ঢাকা, নিউমার্কেট, ধানমন্ডির প্লাজা এ আর, বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড, গুলশান, বনানী এবং মিরপুরের কিছু কিছু দোকানে।