দুরন্ত সুন্দর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এবারের বিজয়ী তিন কার রেসার: বাঁ থেকে সাঈদী হোসাঈন, তৌহিদ আনোয়ার  ও সারওয়ার চৌধুরী।  ছবি: সুমন ইউসুফ
এবারের বিজয়ী তিন কার রেসার: বাঁ থেকে সাঈদী হোসাঈন, তৌহিদ আনোয়ার ও সারওয়ার চৌধুরী। ছবি: সুমন ইউসুফ
২ এপ্রিল ঢাকায় বসেছিল ‘র‍্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতার তৃতীয় আসর। প্রতিযোগিতায় বিজয়ী ঢাকার তিন কার রেসার শোনালেন তাঁদের অভিজ্ঞতা।

কার গাড়িটা আগে যাবে? কে হবে চ্যাম্পিয়ন? ২ এপ্রিল বসেছিল ‘র‍্যালি ক্রস চ্যাম্পিয়নশিপ ’ প্রতিযোগিতার তৃতীয় আসর। বাংলাদেশ ​মোটর স্পোর্টস আয়োজিত রেসিং কারের প্রতিযোগিতায় নেমেছিলেন ৩৬ জন প্রতিযোগী। ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির মাঠে এ জন্য তৈরি করা হয়েছিল এক বিশেষ কৃত্রিম রাস্তাও। দক্ষতা, নৈপুণ্য আর গতির এ প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো বিজয়ী হন তৌহিদ আনোয়ার; যিনি বেশি পরিচিত অভিক নামে। তিনি সময় নেন ৪৩.৮০৩ সেকেন্ড। কেমন ছিল সেই অভিজ্ঞতা?

শুনতে চেয়েছিলাম চ্যাম্পিয়ন তৌহিদ আনোয়ারের কাছে। সঙ্গে ছিলেন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ী সাঈদী হোসাঈন ও সারওয়ার চৌধুরী​। মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তাঁদের মধ্যে যে বন্ধুত্বটাও কম নয়, সেটা পরিষ্কার বোঝা গেল গুলশান ‘কার হাউস’-এর ৫ এপ্রিলের আড্ডায়। তৌহিদ আনোয়ার বলেন, ‘কার রেসিংয়ের দৃশ্য তো সব সময় টিভি পর্দায় দেখি আমরা। তিন বছর ধরে নিজেদের দেশেই হচ্ছে সেই আয়োজন। তবে দেশি-বিদেশি প্রতিযোগী ও দর্শকের সমন্বয়ে এবারের আসরই ছিল সবচেয়ে জমজমাট।’

কেবল গতি নয়, জিততে হলে দরকার কঠিন রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে রাখার দক্ষতাও
কেবল গতি নয়, জিততে হলে দরকার কঠিন রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে রাখার দক্ষতাও

এবার নিয়ে তিনবার

এবার নিয়ে টানা তিনবার বিজয়ী হলেন তৌহিদ আনোয়ার। উত্তেজনাটা তাঁর তাই একটু বেশিই। ছোটবেলায় ছিলেন বিদেশে। সেখানকার ট্র্যাকে অনেকবার গাড়ি চালিয়েছেন তিনি। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি। জানালেন, ছোটবেলা থেকেই গাড়ির প্রতি আকর্ষণ তাঁর। এবার পুরস্কারের পুরো অর্থই দিয়েছেন সম্বলহীনদের। দ্বিতীয় হওয়া সাঈদী হোসাঈন গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশের অধিকাংশ জেলাতেই। নর্থসাউথে বিবিএ পড়া শেষ করে এখনকার ব্যস্ততা নিজের ব্যবসা নিয়ে।

শিরোপা বিজয়ী তৌহিদ এ ধরনের প্রতিযোগিতা সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে অনেকেরই রেসিংয়ে আগ্রহ রয়েছে। আমাদের বিশ্বাস, ধীরে ধীরে এখানেও বিশ্বমানের রেসার তৈরি হবে।’ এবারের আয়োজনে দর্শক ও প্রতিযোগীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ ধরনের প্রতিযোগিতা সামনাসামনি দেখার আনন্দ ও উত্তেজনাটা যে একটু বেশিই।

আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ মোটর স্পোর্টসের সহযোগী ব্যবস্থাপক হাসিব মো. মুসাদ্দেক বলেন, ‘ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছিল ​িবশেষ ধরনের ট্র্যাক
প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছিল ​িবশেষ ধরনের ট্র্যাক

নিরাপত্তাও মাথায় রাখা চাই

এরকম প্রতিযোগিতায় ঝুঁকির ব্যাপারটা একেবারে উড়িয়ে দিলেন না এ তিনজন। মাথায় হেলমেট আর সিট বেল্টটা তাই বাঁধা থাকা চাই। সারওয়ার বললেন, ‘নিজের নিরাপত্তার জন্যই আমাদের এসব নিয়ম মানা দরকার।’

ঢাকার রাস্তায় গাড়িতে অতিরিক্ত গতি তোলার অভ্যাসটাও বাদ দেওয়া উচিত বলে মনে করেন আরেক রেসার সারওয়ার। হাতে তাঁর স্টিয়ারিং উঠেছে ১৪ বছর হলো।

শুরু থেকেই তিনি এ নিয়মগুলো মানেন বলে জানালেন। মনে করেন, সবারই ট্রাফিক

আই​েনর প্রতি শ্রদ্ধা থাকা দরকার। তাহলে যানজটও খানিকটা কমবে। ব্যস্ত রাস্তায় অযথা গতির ঝড় তুলে নিজের জীবন বিপন্ন না করার ব্যাপারে সবাইকে সচেতন করার ইচ্ছার কথাও জানান সারওয়ার চৌধুরী।

এবারের বিজয়ী তিন তরুণের চোখে তাকালেই তখনো অন্য রকম এক স্বপ্ন খুঁজে পাওয়া যায়। সেই স্বপ্ন অনাগত আগামী জয় করার কথা বলে।

প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছিল ​িবশেষ ধরনের ট্র্যাক
প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছিল ​িবশেষ ধরনের ট্র্যাক

আঁকাবাঁকা বালুর পথে

প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছিল একটি ​িবশেষ ট্র্যাক। আঁকাবাঁকা রাস্তাতেই গাড়ি চালাতে হয়। তবে এ পথ, সাধারণ রাস্তার মতো নয়। ট্র্যাকের পাশেই ছিল দর্শক গ্যালারি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সারা দিনে মোট তিনটি রাউন্ড বা ল্যাপের সুযোগ পান রেসাররা। এই তিনটি ল্যাপের সেরা টাইমিং রেকর্ড করা হয়। সব মিলে সবচেয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছান যিনি, তিনি হন বিজয়ী। ফলে প্রতিটি সেকেন্ডই খুব গুরুত্বপূর্ণ তাঁদের জন্য। কেননা কয়েক সেকেন্ডের ব্যবধানেই নির্ধারিত হয় জয়-পরাজয়।

তবে ট্র্যাক উঁচু-নিচু ও আঁকাবাঁকা হওয়ায় গতির চেয়ে চালকের পারদর্শিতাই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। অনেক ক্ষেত্রে চালক ইচ্ছে করলেও বেশি গতি তোলার সুযোগ থাকে না। স্নায়ুচাপ আর উত্তেজনা দুটি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা থাকতে হয় তাঁদের।

দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো
দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো