লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুর লাল চৌধুরী তিন-চার বছর ধরে জটিল রোগে ভুগছেন। এরই মধ্যে সহায় সম্পত্তি বিক্রি করে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। সম্প্রতি আবারও শারীরিক জটিলতা দেখা দিয়েছে। বর্তমানে তিনি নগরের পিপলস হাসপাতালে ডা. এম আর খানের চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা তাঁর নিজের বা পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে তাঁকে আর্থিক সহযোগিতা দেওয়ার।’ জহুর লাল চৌধুরী জানান, রাজনৈতিক সহকর্মীরা তাঁর খোঁজখবর নিয়েছেন এবং কেউ কেউ আর্থিক সাহায্য দিয়েছেন। কিন্তু তা খুবই অপ্রতুল। তাই সমাজের বিত্তবান ব্যক্তিসহ রাজনৈতিক সহকর্মীদের সহযোগিতা আরও দরকার। সাহায্য পাঠানোর ঠিকানা-মিলন চৌধুরী, সঞ্চয়ী হিসাব নম্বর: ২৮০০, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, লোহাগাড়া, চট্টগ্রাম, মোবাইল: ০১৮১৯ ৬৩০৩৯০।