দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগকবলিত এবং অগ্নিদুর্গত ব্যক্তিদের মধ্যে ৫০০ কেজি চাল ও ৪০ হাজার টাকা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আজিম সিদ্দিকী ৭ জুলাই এসব চাল ও টাকা বিতরণ করেন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, সামপ্রতিক সময়ে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ও লালানগর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও অগ্নিকাণ্ডে ২৫টি পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এসব পরিবারের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের বরাদ্দ করা চাল ও অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নারী ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস প্রমুখ।