দুর্গাপূজা উপলক্ষে আলকরণ ওয়ার্ডে হিন্দুসম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলকরণ ওয়ার্ডের হিন্দুসম্প্রদায়ের লোকজনের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা ১৭ সেপ্টেম্বর সদরঘাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলকরণ ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মিলন ভট্টাচার্য্য ও সহকারী পুলিশ কমিশনার আবদুর রউফ। সভা সঞ্চালনা করেন প্রদীপ কুমার চক্রবর্তী।
সভায় বক্তব্য দেন জনার্দ্দন ভট্টাচার্য, রাম প্রসাদ ভট্টাচার্য, অমল মিত্র, তপন রায়, দীপক চৌধুরী, অমর নাথ চক্রবর্তী, পুলক চৌধুরী, শংকর কুমার ঘোষ, বাপ্পি দাশ, অমল দে, অভিজিত ভট্টাচার্য, অনুরূপ দাশ, রাজীব দাশ, রিপন রায়, অশ্রু কণা চৌধুরী, পিঙ্কা পাল, আশীষ সাহা, মিলন গুপ্ত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা। এ উৎসব সব সম্প্রদায়ের লোকের অংশগ্রহণের মাধ্যমে মহামিলনের সৃষ্টি হয়। বিজ্ঞপ্তি।