দুর্গাপূজা উপলক্ষে মাটিরাঙ্গায় মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর দুপুরে মাটিরাঙ্গা সেনা জোন সদরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জোন অধিনায়ক লে কর্নেল মো. জিল্লুর রহমান।
সভায় বক্তব্য দেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান হিরঞ্জয় ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সব্যসাচী নাথ, পৌর কাউন্সিলর মো. এমরান হোসেন ও মাটিরাঙ্গা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী।
এ সময় সেনা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর মো. রাহাত আহমেদ, ৭ আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. মনির হোসেন, মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জোন অধিনায়ক মো. জিল্লুর রহমান বলেন, দুর্গাপূজাকে সর্বজনীন ও উৎসবমুখর করতে এড়াতে পুলিশের পাশাপাশি সেনাসদস্যরাও পূজামণ্ডপে সাদা পোশাকে টহল দেবেন।