দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি, সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সংগঠনের আহ্বায়ক যীশু রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আশুতোষ দত্ত, উপদেষ্টা জহরলাল চক্রবর্তী, রিতেন দাশ, প্রদীপ দত্ত, সুদীপ্ত বিশ্বাস, সুভাষ রায়, সদস্যসচিব রিপম দাশ, ছাত্র মহাজোটের আহ্বায়ক দেবব্রত নাথ, যুব মহাজোটের আহ্বায়ক রিপন দাশ, রুপেশ শীল প্রমুখ।
বক্তারা বলেন, বিজয়া দশমীর দিন এক দিন সরকারি ছুটি থাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন পরিবার–পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন করার সুযোগ থেকে বঞ্চিত থাকেন। সে কারণে দুর্জাপূজায় তিন দিনের সরকারি ঘোষণা করতে হবে। বিজ্ঞপ্তি।