দুর্ঘটনাস্থলে স্মৃতিসৌধ নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে একটি কেন্দ্রীয় স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন স্বজনেরা। তাঁরা বলেন, ‘দুর্ঘটনার স্থলেই সেটা নির্মিত হোক।’ ১২ জুলাই মিরসরাই ট্র্যাজেডির দ্বিতীয় দিন ও মিরসরাই উপজেলা পরিষদঘোষিত শোক কর্মসূচির প্রথম দিন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দেন। আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।আবুতোরাব বিদ্যালয়ের মাঠে গত শুক্রবারের শোক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে দূর-দুরান্ত থেকে আগতরাও একই দাবি জানিয়েছেন। বড়তাকিয়ার আনোয়ার হোসেন, মঘাদিয়ার মীর হোসেন, ওয়াহেদপুরের মিজানুর রহমানসহ অনেকেই বলেন, ‘দুর্ঘটনাস্থলেই একটি স্মৃতিসৌধ নির্মিত হোক।’এ প্রসঙ্গে মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির নিজামী বলেন, ‘অনেক মেধাবী মুখ চলে গেছে এই দুর্ঘটনায়। এ জন্য দুর্ঘটনাস্থলে একটি স্মৃতিসৌধ নির্মিত হোক।’ তবে তিনি চান আবুতোরাব উচ্চবিদ্যালয়, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজসহ ক্ষতিগ্রস্ত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্মৃতিস্তম্ভ হোক।এ প্রসঙ্গে সাংসদ মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাস্থলে একটা স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘প্রথমে সরকারের কাছে সাহায্য চাওয়া হবে। সাহায্য পাওয়া না গেলে ব্যক্তিগত উদ্যোগে এটি নির্মাণ করা হবে।’অবশ্য শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘সরকারি উদ্যোগেই দুর্ঘটনাস্থলে স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।’