দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ১৯ মে দুপুরে সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক পটিয়ার সভাপতি এস এম একে জাহাঙ্গীর। টিআইবি পটিয়া এলাকার ব্যবস্থাপক এ জি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সনাকের সহসভাপতি শিলা দাশ, সাংবাদিক মো. নুরুল ইসলামসহ হারুনুর রশীদ সিদ্দিকী, এ টি এম তোহা, আবদুল হাকিম, নুর হোসেন, আহমদ উল্লাহ ও সেলিম চৌধুরী। সভার শুরুতেই ধারণাপত্র উপস্থাপন করেন সাংবাদিক আবদুর রাজ্জাক।
সভায় বক্তারা বলেন, ‘টিআইবি-সনাক সাহসিকতার সঙ্গে যে প্রক্রিয়ায় দুর্নীতি প্রতিরোধে এগিয়ে এসেছে, তা প্রসংশনীয়। এ কাজে গতিশীলতা আনতে দেশের সব শ্রেণি–পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
সভায় সাংবাদিকেরা পটিয়ার বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, সাধারণ জনগণ সেবার বদলে উল্টো হয়রািনর শিকার হচ্ছে।
এ জন্য সাংবাদিকেরা পটিয়ায় চলমান কার্যক্রমের পাশাপাশি স্থানীয় সাবরেজিস্ট্রি কার্যালয়, ভূমি কার্যালয়, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ বিভাগে সেবার মানোন্নয়নে কাজ করতে টিআইবি ও সনাকের প্রতি অনুরোধ জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক বিকাশ চৌধুরী, ফারুকুর রহমান, সুজিত দত্ত, মুহাম্মদ কামরুল ইসলাম, সনাক সদস্য নিত্যময় চৌধুরী, টিআইবির সহকারী ব্যবস্থাপক দুর্লভ চৌধুরী প্রমুখ।