দুর্নীতি প্রতিরোধ কমিটির মানববন্ধন ও আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১২’ পালন করেছে। এ উপলক্ষে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে পানছড়ি বাজার উচ্চবিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ডা. সৈয়দ আহম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. নাসির উদ্দীন, উপসহকারী পরিচালক আমির হোসেন, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক বেলী চাকমা, মো. অলি আহম্মদ, বিমলেন্দু চাকমা, অরিশ চন্দ্র চাকমা, প্রদীপ চন্দ্র চাকমা প্রমুখ।