‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এ স্লোগান সামনে রেখে লোহাগাড়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২৭ মার্চ পুটিবিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে সভাপতিত্ব করেন আমিন আহমদ খান। বক্তব্য দেন চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম এবং সিরাজুল ইসলাম চৌধুরী, মাহবুবর রহমান প্রমুখ।বক্তারা বলেন, নিজে সৎ না হলে অন্যকে দুর্নীতিমুক্ত করা যাবে না। তাই দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর আগে লোহাগাড়া খালেকিয়া মাদ্রাসা, পুটিবিলা হামিদিয়া মাদ্রাসা ও পুটিবিলা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী মানববন্ধন করে।