প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ উদ্যোগে গত শুক্রবার পটিয়ায় দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পটিয়া শহীদ মিনার চত্বরে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি শেখর নাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মোহাম্মদ নেছারুল হক, খন্দকার খলিলুর রহমান, কে আখতার, সংঘপ্রিয় মহাথেরো, শংকর সেনগুপ্ত, অভিজিৎ বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য হতে হবে প্রতিবাদী।