দুর্নীতি বিরোধী শপথ নিল পাঁচ শতাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার মেমোরিয়াল খ্রিষ্টান উচ্চবিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী শপথ নিল। শপথবাক্য পাঠ করান ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী।
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই’ এই স্লোগানে ২২ মার্চ ওই বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়। ছিল দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় ইয়েস গ্রুপ এ সভার আয়োজন করে।
টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনেন্দু বিকাশ দে, সহকারী প্রধান শিক্ষক জহরলাল দাশ, সনাক সদস্য জিয়া উদ্দিন, স্বজন সমন্বয়কারী ইয়াসির আরাফাত চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমকে বেগবান করতে তরুণদের অংশগ্রহণ প্রয়োজন। তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।