দুর্নীতি-স্বজনপ্রীতি করব না প্রশ্রয় দেব না সন্ত্রাসীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচিত হলে দুর্নীতি-স্বজনপ্রীতি করব না, প্রশ্রয় দেব না সন্ত্রাসীদের’—হাজারো জনতার সামনে এমন অঙ্গীকার করেছেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের তিন চেয়ারম্যান পদপ্রার্থী। গত শুক্রবার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই’ শীর্ষক জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা এ অঙ্গীকার করেন। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাজকর্মী মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সুজনের রামু উপজেলা সভাপতি মোহাম্মদ আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক। বিশেষ অতিথি ছিলেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নন্দন কুমারচন্দ্র। অনুষ্ঠানে তিন চেয়ারম্যান পদপ্রার্থী মো. হানিফ মিয়া, শামসুল আলম ও নুরুল হককে শপথ বাক্য পাঠ করান সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী। প্রার্থীরা এলাকার উন্নয়নে নিজ নিজ ইশতেহার তুলে ধরেন।সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজ্জত উল্লাহের সঞ্চালনায় বক্তব্য দেন শফিউল আলম, এম আবদুল্লাহ আল মামুন ও রমিজ আহমদ। শেষে প্রশ্নোত্তরপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উল্লেখ্য, কাউয়ারখোপসহ পাঁচ ইউনিয়নে ২৫ জুন নির্বাচন।