দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউপি গড়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদকে (ইউপি) দুর্নীতিমুক্ত ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। পটিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে সেবার মানোন্নয়নে​র লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। ১৪ আগস্ট ইউপি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। মো. শফিকুল ইসলাম বলেন, পরিষদের সব কাজের স্বচ্ছতার আনার লক্ষ্যে ভবিষ্যতে রসিদবিহীন কোনো লেনদেন করা হবে না।

নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণের পর সনাকের উদ্যোগে এটিই ছিল প্রথম সভা। ইউপি সচিব মো. আবদুল কাইয়ুমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সনাক সহসভাপতি শীলা দাশ, সাংবাদিক আবদুর রাজ্জাক প্রমুখ।