রাউজান ক্লাবের কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা
দুর্নীতিমুক্ত দেশ গড়তে মেধাবীদের এগিয়ে আসতে হবে
সমাজ বদলে অগ্রণী ভূমিকা রাখতে হবে তরুণদের। সমাজের অনাচার ও দুর্নীতি রোধে তঁাদের এখন থেকে সোচ্চার হওয়ার জরুরি। দুর্নীতিমুক্ত দেশ গড়তে মেধাবীদের এগিয়ে আসতে হবে।
সামাজিক সংগঠন রাউজান ক্লাব আয়োজিত ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। সম্প্রতি চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মোহাম্মদ আলী চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান রনজিৎ কুমার ধর, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ ইফতেখার আহমেদ খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, বিজিসি ট্রাস্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ আকতার আলম চৌধুরী, চিকিৎসক এস এম তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নূ ক ম আকবর হোসেন, ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষÿ মো. আবুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মুনীরুল হাসান ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা শুক্লা রক্ষিত।
ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিএসআরএমের প্রধান ক্রয় কর্মকর্তা আলী মাহবুব মোহাম্মদ হোসেন। সঞ্চালনায় ছিলেন ক্লাব জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী। বিজ্ঞপ্তি।