দুর্নীতির জীবাণুর জীবনচক্র আবিষ্কার ও এদের প্রতিকারের উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালি আঁশ নামে খ্যাত পাট যেমন ছত্রাকের আক্রমণে বিধ্বস্ত, তেমনি সোনালী ব্যাংকও দুর্নীতি নামের ভাইরাসে আক্রান্ত। যেখানেই সোনা, সেখানেই দুর্নীতির জীবাণু। আর তাই সোনার বাংলা হিসেবে পরিচিত বাংলাদেশেও রয়েছে তানভীরাসের মতো অসংখ্য দুর্নীতির জীবাণু। পাটের ছত্রাকের জীবনচক্র আবিষ্কৃত হলেও দুর্নীতির জীবাণুর জীবনচক্র এখনো আবিষ্কৃত হয়নি। আসুন, গবেষণা করা যাক অতিসম্প্রতি উদ্ভাবিত দুর্নীতির প্রধান জীবাণু তানভীরাস সম্পর্কে—হলমার্কীয় তানভীরাসহলমার্ক থেকে উদ্ভূত তানভীরাস দেশের জন্য একটি ক্ষতিকর ভাইরাস। অতিসম্প্রতি সোনালী ব্যাংককে বেশ জোরালোভাবেই জড়িয়ে ধরেছে এই ভাইরাস। আসুন, তানভীরাস সম্পর্কে নিগূঢ় গবেষণার ফসল জেনে নিই।তানভীরাসের আবাসস্থলতানভীরাসের জন্ম বাংলাদেশ নামের অতিদরিদ্র একটি দেশের দেহে। অত্যন্ত দরিদ্র পরিবেশে বেড়ে ওঠার কারণেই এরা প্রচণ্ড লোভী হয়। কখনো কখনো পোষকদেহকেই এরা খেয়ে ফেলে। তাই দেশের সব ব্যাংকের জন্যই তানভীরাস অত্যন্ত ক্ষতিকর একটি জীবাণু।তানভীরাসের বৈশিষ্ট্যতানভীরাসের দেহ গঠিত হয় ডিএনএ (ডিরেক্ট নিডজ অ্যাকশন) এবং আরএনএ (র্যা পিড নিডজ অ্যাকশন) নামের দুটি প্রোটিন দ্বারা। তাই এদের মধ্যে লোভ জিনিসটার উপস্থিতি প্রচণ্ড। এরা উপযুক্ত পরিবেশে নির্দিষ্ট পন্থা অবলম্বন করে সোনালী ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হাত করে নিতে পারে। এদের তোষামোদ-প্রিয়, হাসিখুশি ও ফ্ল্যাটারিং-স্বভাব ডিএনএ এবং আরএনএকে রক্ষা করে। আর তাই এদের অভাব পূরণ হলেও স্বভাব পূরণ হয় না, তাই অভাবে স্বভাব নষ্ট করে আবার অভাব অভাব করে দুর্নীতির বীজ বপন করে। এদের আকাঙ্ক্ষার কোনো বিশ্রাম নেই।তানভীরাসের জীবনচক্রতানভীরাস জন্ম নেয় দরিদ্র পরিবেশে। এরপর তেলবাজি, তোষামোদকারী মিষ্টি হাসি দিয়ে এরা অল্পতেই উচ্চবিত্ত অবস্থানে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে এদের চোখ পড়ে সোনালী ব্যাংকের দিকে। সোনালী ব্যাংকে অবস্থানকারী ঊর্ধ্বতন কর্মকর্তাকে জেনেটিক রিকম্বিনেশনের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেয়। একসময় পোষকদেহ নিষ্ক্রিয় হয়ে গেলে এরা নিজের ইচ্ছামতো বিশাল অঙ্কের টাকা লুটে নেয়। বাকিটা জীবন চলে আয়েশি ভঙ্গিতে।তানভীরাসের প্রতিকারতানভীরাসের আক্রমণে দেশের বিভিন্ন রোগ হয়ে থাকে। তাই তানভীরাসের হাত থেকে দেশ ও জাতিকে বাঁচানো জরুরি। তানভীরাসের দেহের ডিএনএ (ডিরেক্ট নিডজ অ্যাকশন) এবং আরএনএকে (র্যা পিড নিডজ অ্যাকশন) শনাক্ত করে তাকে দুদকের ভ্যাকসিন দিয়ে দমন করতে হবে। এরপর আইনি ব্যবস্থায় এর বংশ নির্মূল করতে হবে।দেশ এখন তানভীরাস ছাড়াও অসংখ্য দুর্নীতির জীবাণুতে আক্রান্ত। আসুন, সোনার বাংলাকে এসব জীবাণুর হাত থেকে রক্ষা করি।