দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম বালিকা উচ্চবিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত বুধবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক চৌধুরী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইয়াছিন শরিফ মজুমদার, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সামছুল করিম মজুমদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ। আলোচনা শেষে দুদকের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।