দুর্বার তারুণ্য

শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪২৪। প্রতিবারের মতো এবারও ‘ছুটির দিনে’ পাঠকদের সামনে এসেছে তারুণ্যের জয়গান গাইতে, এগিয়ে চলার গল্প শোনাতে।

ক্রীড়া, চলচ্চিত্র, মঞ্চনাটক, মডেলিং, সামাজিক উদ্যোগ, কার্টুন, সংগীত—নানা ক্ষেত্রে নিজেদের দারুণভাবে মেলে ধরেছেন তরুণেরা।

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ যেমন ক্যারিয়ারের শুরুতেই ক্রিকেট দুনিয়ায় নিজের জাত চিনিয়েছেন, তেমনি প্রথম ছবিতেই বাজিমাত করেছেন নাবিলা।

আবার ফোর্বস সাময়িকীর স্বীকৃতি পাওয়া মিজানুর রহমান, ভোগ ইন্ডিয়ার প্রচ্ছদে স্থান পাওয়া জান্নাতুল ফেরদৌস পিয়া কিংবা আন্তর্জাতিক নারী ফুটবলে দেশের পতাকা হাতে এগিয়ে যাওয়া কৃষ্ণা রানী সরকার—এই তরুণদের মধ্যে এখনই দেখা যাচ্ছে আলোর ঝলকানি।

দুর্বার তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে লিখেছেন রামেন্দু মজুমদার, ভেলেরি টেইলর, কানিজ আলমাস খান, নাঈমুর রহমান দুর্জয়, আহসান হাবীবের মতো নিজ নিজ ক্ষেত্রে খ্যাতিমানেরা।

প্রতিভাবান এই তরুণদের জন্য আমাদের শুভকামনা।
