দুর্যোগ প্রস্তুতির নাটক ভুলের পরিণাম
দুর্যোগের সময়ে নানা প্রস্তুতি নিয়ে সচেতনতামূলক নাটক ভুলের পরিণতি দেখে মুগ্ধ কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল উপকূলের মানুষ। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুরুশকুল এসকে মডেল হাইস্কুল মাঠে নাটকটি প্রদর্শিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় প্রযোজিত নাটকটি মঞ্চায়ন করে এসকে মডেল হাইস্কুল স্টুডেন্ট ব্রিগেড টিম ও চাইল্ড ফোরাম।
নাটকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সাগরের নিম্নচাপ, লঘুচাপ, সতর্ক সংকেত, ঘূর্ণিঝড় মোকাবিলার পূর্বপ্রস্তুতি সম্পর্কে লোকজনকে ধারণা দেওয়া হয়।
নাটকটি রচনা ও পরিচালনা করেন মঞ্জুর আলম ও কফিল উদ্দিন মাহমুদ।
বিকেলে এসকে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রণজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক হাফিজ আহমেদ, কক্সবাজার এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি লরেন্স ফলিয়া ও মানিক লাল সরকার।