দুর্যোগ ব্যবস্থাপনা ও কমিউনিটি ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও কমিউনিটি ডেভেলপমেন্ট বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা নগরের কারিতাস প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ানের আয়োজনে ১২ ও ১৩ ফেব্রুয়ারি কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরী। সমাপনী দিন প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ, সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়ুয়া। বিজ্ঞপ্তি।