দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই কমিউনিটি উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ
নওজোয়ান, লিও ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির যৌথ আয়োজনে দুর্যোগ প্রস্তুতি, মোকাবিলা, প্রশমন, ব্যবস্থাপনা ও কমিউনিটি উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে শেষ হয়।২৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মানবিক সংস্থা এইচআইএসজির সহায়তায় পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রশিক্ষণ দেন সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক টমজেনিংস, আন্তর্জাতিক দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্কের প্রধান ডেভিড বপ ও পরামর্শক কেলি স্ন্যাপস। প্রশিক্ষণের শেষ দিনে প্রধান অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য হাসান ইমতিয়াজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক হিউম্যানিটারিয়াল সার্ভিস গ্রুপের প্রধান কেই হিরামেইনে, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক চৌধুরী ও লায়ন মো. ইলিয়াছ।নওজোয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন তৈয়বুন্নেছা রাবেয়া। সভায় বক্তারা বলেন, ‘শুধু প্রশিক্ষিত মানুষ পারে জনগণকে দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচাতে।’ পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৭০ জনকে সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।