দুর্যোগ ব্যবস্থাপনা দিবস উপলক্ষে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দিবস উপলক্ষে কেএফসি রেস্টুরেন্টে কর্মরত ৪৫ জন সদস্যকে দিনব্যাপী অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সম্প্রতি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের সহকারী উপ-পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া এই প্রশিক্ষণ দেন। মো. কামাল উদ্দিন বলেন, ‘কেএফসি অগ্নিনির্বাপক ও দুর্যোগ মোকাবিলায় তাদের কর্মীবাহিনীকে প্রশিক্ষণের মাধ্যমে যেভাবে সচেতন করে তুলছে-অন্যান্য প্রতিষ্ঠানেরও তা অনুসরণ করা দরকার।’