দুর্যোগ ব্যবস্থাপনা পড়তে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বিকেলের নরম রোদ এসে পড়েছে অপরাজেয় বাংলার পাদদেশে। তারই পাশে চলছে আড্ডা আর ঝালমুড়ি ও গ্রীষ্মের কাঁচা আমের স্বাদ নেওয়ার হুলস্থূল। উৎসাহের বাঁধ ভেঙে চলে যাই তাদের কাছে। জানতে চাই, এত আনন্দ কিসের? কোনো অনুষ্ঠান চলছে নাকি? একজন বললেন, এটা তাঁদের একটা উৎসবই বলা যায়। দুর্যোগ ব্যবস্থাপনা (ডিজাস্টার ম্যানেজমেন্ট) বিষয়ে ভর্তি হওয়ার জন্য তাঁরা পরীক্ষা দিয়েছিলেন। ৩০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে যে ৩০ জনকে নেওয়া হয়েছে, তাঁরা সেই সৌভাগ্যবানদের কয়েকজন।দুর্যোগ ব্যবস্থাপনা কীজলবায়ু ও পরিবেশবিষয়ক জ্ঞান বিতরণের উদ্দেশ্যে প্রণীত হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ ব্যবস্থাপনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাহবুব উদ্দীন আহমেদ বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা মূলত সব রকম দুর্যোগবিষয়ক জ্ঞানের সমষ্টি। এ ক্ষেত্রে দুর্যোগ মোকাবিলার পদ্ধতি ও কৌশলগুলোও এখানে শিক্ষা দেওয়া হয়।’বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা একটি সমকালীন ও গুরুত্বপূর্ণ বিষয়। ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের শিক্ষা ও উন্নয়ন বিশেষজ্ঞ (লারনিং অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট) মাহমুদুল ইসলাম বলেন, ‘বর্তমান বাংলাদেশের জন্য সময়োপযোগী একটি বিষয় হলো দুর্যোগ ব্যবস্থাপনা। এ বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের পর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি দেশীয় সংগঠনেও কাজ করার সুযোগ পাওয়া যায়।’পড়ার সুযোগ কোথায়মূলত এ বিষয়ে ডিপ্লোমা কোর্স শুরু করেছে আন্তর্জাতিক উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। প্রথমে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা, খুলনা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কোর্স শুরু করে। এরই ধারাবাহিকতায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে এর দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সও শুরু করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্রাক ও ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে রয়েছে এ কোর্স করার সুযোগ।পাঠক্রমঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে চালু হওয়া এ কোর্সটি মাস্টার্স কোর্স হিসেবে পরিচিত। এ ছাড়া রয়েছে চার মাসের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে ঢাকাসহ খুলনা ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং ব্র্যাক ও ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ে। এর মধ্যে দুই বছর মেয়াদি মাস্টার্স কোর্সে মোট চার সেমিস্টারে পড়ানো হয়।যোগ্যতাদুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমা কিংবা মাস্টার্স করতে চাইলে অবশ্যই প্রার্থীকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। আর যাঁরা এরই মধ্যে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছেন কিংবা চাকরি করছেন, তাঁরাও এ কোর্সে অংশ নিতে পারবেন। ভর্তির তথ্য, নিয়মাবলিসহ যাবতীয় বিষয় জাতীয় দৈনিকে বিজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।খরচাপাতিঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে মাস্টার্স করতে চাইলে চার সেমিস্টারে খরচ হবে মাত্র ৩২ হাজার টাকা।কর্মক্ষেত্রের সুযোগ‘বর্তমানে চাকরির বাজারে এ বিষয়ের চাহিদা অনেক। আর এ ক্ষেত্রে প্রতিযোগিতা যে কম তা নয়। ৩০০ ছাত্রছাত্রীর মধ্য থেকে আমরা মাত্র ৩০ জনকে বাছাই করেছি। এতেই বোঝা যায় বর্তমানে এ বিষয়ের চাহিদা কত।’ বলছিলেন বিভাগের চেয়ারম্যান মাহবুব উদ্দীন আহমেদ।ভবিষ্যৎ পরিকল্পনাইউএনডিপির শিক্ষা ও উন্নয়ন বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়টির অন্তর্ভুক্তি। বর্তমানে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২২টি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি শুরু করার প্রক্রিয়াধীন।’যোগাযোগদুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে যাবতীয় তথ্য আপনি পাবেন edmp.org.bd. ওয়েবসাইটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোর্সটি করতে চাইলে আপনাকে ভিজিট করতে হবে www.univdhaka.edu আর অন্য বিশ্ববিদ্যালগুলোর খোঁজ নিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট দেখতে পারেন।