দুর্যোগ ব্যবস্থাপনায় সফল যিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ও আন্তর্জাতিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা রোধে প্রায় ৩০ বছর ধরে কাজ করছেন মার্গারেটা ওয়ালস্ট্রোম। বর্তমানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ সহকারী হিসেবে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি কমানো ও ব্যবস্থাপনা বিষয়ে কাজ করছেন তিনি। এ ছাড়া তিনি এ বিভাগের সহকারী মহাসচিবের দায়িত্বও পালন করছেন। এ কাজের অংশ হিসেবে সারা বিশ্বের বিভিন্ন দুর্যোগ, ঝুঁকি কার্যক্রমের খবর নিতে বিভিন্ন দেশে নিয়মিত যাচ্ছেন তিনি। ১৯৫০ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন মার্গারেটা। ইউনিভার্সিটি অব স্টকহোমের স্নাতক তিনি। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, দর্শন, প্রত্নতত্ত্ব ইত্যাদি বিষয়েও করেছেন পড়াশোনা। দুর্যোগ ব্যবস্থাপনা কাজের পাশাপাশি এ ধরনের ঝুঁকি কমানো, জলবায়ুর প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে তিনি জাতিসংঘের হয়ে বিভিন্ন সংস্থার সঙ্গেও কাজ করছেন। বিভিন্ন সময়ে দুর্যোগপূর্ণ এলাকায় দ্রুত ত্রাণসামগ্রীর বিষয়ের সমন্বয়ক হিসেবে কাজ করা মার্গারেটা সুইডিশ সরকারের কমিশন অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সদস্য। এ ছাড়া কাজের অংশ হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটিতেও কাজ করেছেন মার্গারেটা। নিজের কাজ আরও ভালোভাবে করে যেতে চান তিনি। তথ্যসূত্র: ওয়েবসাইট