দুর্যোগকবলিত দুস্থ ব্যক্তিদের আর্থিক সহায়তা দিল প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে দুর্যোগকবলিত দুস্থ ও অসহায় পরিবারদের মধ্যে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এ উপলক্ষে ২২ আগস্ট নগরের ষোলশহর ২ নম্বর গেটস্থ অনুষ্ঠান কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুদান প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর মো. মোস্তাক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল, প্রয়াসের পরিচালক মহসীন উল কাদের, গ্রিনল্যান্ড সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাহাবউদ্দিন আহমদ, সেন্ট্রাল লিও ক্লাবের উপদেষ্টা নাজমুল কবির, প্রয়াসের পরিচালক বেলায়েত হোসেন চৌধুরী, হেভেন গ্রুপের চেয়ারম্যান আকবর হোসাইন ও আর্থিক অনুদান কমিটির চেয়ারম্যান মো. সাহাব উদ্দীন।
সাধারণ সম্পাদক কিবরিয়া হোসাইনের সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াসের সহসভাপতি মো. হাবিব উল্লাহ, নেওয়াজ উদ্দিন হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান প্রমুখ। বিজ্ঞপ্তি।