দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনায় জনগণের সক্ষমতা বৃদ্ধি পেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত কমে যাবে।’ গত মঙ্গলবার বেসরকারি সংস্থা কারিতাসের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে এমন মত দেন প্রশিক্ষক ও বক্তারা। মাঠ পর্যায়ের জন্য প্রশিক্ষক তৈরির এ কর্মশালায় উপকূলীয় উপজেলা চকরিয়া, পেকুয়া ও আনোয়ারার ১২ ইউনিয়নের ২৪ জন ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য অংশ নেন। কর্মশালার সমন্বয়কারী প্রশিক্ষক ড্যানিয়েল সিপু গোমেজ ও মাঠ কর্মকর্তা আবু তাহের জানান, ‘প্রশিক্ষণার্থীরা এলাকায় গিয়ে ১২ ইউনিয়নের প্রতি ওয়ার্ডে ৩৩ জন ও ইউনিয়নে ২৯৭ জন করে মোট তিন হাজার ৫৬৪ জনকে প্রশিক্ষণ দেবেন। এতে দুর্যোগের ঝুঁকি ব্যবস্থাপনায় জনগণের সক্ষমতা বাড়বে, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে। রোববার কর্মশালার উদ্বোধন করেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা নোয়েল গনসালভেজ।