দুলাল চন্দ্র শীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া কলেজের রসায়নবিজ্ঞান বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র শীল (৫৯) হৃদ্রোগে আক্রান্ত হয়ে ১৯ সেপ্টেম্বর পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শীলপাড়ার রমণী মোহন শীলের ছেলে।
একই দিন বেলা তিনটায় বাড়ির পাশের শ্মশানে দুলাল চন্দ্র শীলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে চকরিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন। -চকরিয়া প্রতিনিধি