দুলাল জুবাইদের নামে মিলনায়তন প্রতিষ্ঠার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভা মিরসরাই শাখা ও মিরসরাই কবিতা পরিষদের সভাপতি, নাট্যকার দুলাল জুবাইদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সভা ৯ জুলাই বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ নজরুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, বারইয়াহাট ডিগ্রি কলেজের শিক্ষক বোরহান উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শারফুদ্দীন কাশ্মীর, মঈন উদ্দিন চৌধুরী, মো. শাহ আলম, নুরুল আবছার, শাহাদাত হোসেন, রণজিত ধর, এম এ বশর, মো. নুরুল আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী। বক্তারা বলেন, দুলাল জুবাইদ সৃষ্টিকর্মের মধ্যে আজন্ম বেঁচে থাকবেন। উপজেলা পরিষদ চত্বরে নির্মাণের অপেক্ষায় থাকা মিলনায়তনটি নাট্যকার দুলাল জুবাইদের নামে নামকরণের জোর দাবি জানান বক্তারা।