দুষ্টু ছেলে ও দুষ্টু শেয়ারবাজার
সম্প্রতি মাননীয় অর্থমন্ত্রী আমাদের শেয়ারবাজারকে ‘দুষ্টু’ বলে আখ্যায়িত করেছেন। এ জন্য সমালোচনার ঝড় কম বইছে না। জনমনে প্রশ্ন, শেয়ারবাজার কী করে দুষ্টু হয়! ঘটনাচক্রে আমরা কিন্তু ঠিকই কিছু মিল খুঁজে পেয়েছি দুষ্টু ছেলে আর দুষ্টু শেয়ারবাজারের মধ্যে। আসুন, দেখে নিই— কথা না শোনাখুবই স্বাভাবিক, কোনো দুষ্টু ছেলে আপনার কোনো কথাই শুনবে না। উলটো সুযোগ পেলে আপনাকে দু-চার কথা শুনিয়ে দেবে। তেমনি আমাদের শেয়ারবাজারও আমবিনিয়োগকারীর মুখের কথা, মনের কথা তো দূরে থাক, ইদানীং কর্তৃপক্ষের কথাই শুনছে না। চলছে সম্পূর্ণ নিজের ইচ্ছায়।সংসারে অশান্তিদুষ্টু ছেলেদের বহুবিধ কর্মকাণ্ড পরিবারে অশান্তি সৃষ্টি করে, স্বামী-স্ত্রীর মধ্যে লাগিয়ে দেয় ঝগড়া। ঠিক এই কাণ্ড করছে আমাদের শেয়ারবাজার। বর্তমানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংসারে অশান্তি সৃষ্টির মূলে রয়েছে এই শেয়ারবাজার। কত স্বামীকে যে স্ত্রীর গঞ্জনা সহ্য করতে হচ্ছে, তার ইয়ত্তা নেই।জ্বালাতন করাদুষ্টু ছেলেমাত্রই জ্বালাতন করতে বদ্ধপরিকর। পৃথিবী উল্টা দিকে ঘুরলেও এদের জ্বালাতনের হাত থেকে রেহাই নেই। আমাদের শেয়ারবাজারও সেভাবে জ্বালাতে শুরু করেছে। এর জ্বালায় সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার পর্যন্ত অস্থির।ফর্মুলা না মানাএকজন দুষ্টু ছেলে কোনো ফর্মুলাই মানবে না। শত চেষ্টায়ও আপনি এদের কোনো ফর্মুলায় ফেলতে পারবেন না। শেয়ারবাজারেরও রয়েছে বহু ফর্মুলা। কিন্তু সাধারণ মানুষ দূরে থাক, অনেক মহাজ্ঞানীও এই বাজারে ফর্মুলা খাটিয়ে লাভ করতে পারেননি।অর্থ নষ্টসব দুষ্টু ছেলেই অর্থ নষ্ট করতে সিদ্ধহস্ত। একবার যদি এদের হাতে টাকা যায়, সে টাকা ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না। চোখ বন্ধ করে দুষ্টু ছেলের হাতে দেওয়া অর্থ লোকসানের খাতায় লিখে রাখতে পারেন। আর এ ক্ষেত্রে আমাদের শেয়ারবাজার কয়েক কাঠি এগিয়ে। এখানেও টাকা দিলে টাকা ফিরে আসার কোনো রকম গ্যারান্টি নেই। এখানে বিনিয়োগ করা সমুদয় অর্থ নষ্ট হতে যেন বাধ্য।কিছু ব্যক্তির বশ্যতাবাপেরও বাপ থাকে—এই কথা যেমন সত্য, ঠিক তেমনি প্রত্যেক দুষ্টু ছেলেই কিছু মানুষের বশ্যতা স্বীকার করতে বাধ্য। সেসব লোকের কাছে কোনো টেকনিক তারা খাটাতে পারে না। একই অবস্থা আমাদের শেয়ারবাজারের। সেও জিম্মি গুটি কয়েক ব্যক্তির কাছে। যতই ওঠানামা করুক এই বাজার, জিম্মিকারী ব্যক্তিরা ঠিকই হাসতে হাসতে লাভ তুলে নেয় এখান থেকে।