দুষ্টের শিরোমণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবাই সারি বেঁধে দাঁড়াও, একটু হাসো’—ক্লিক! এই এক স্টাইলে পারিবারিক ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছেন? তা হলে পাশের ছবিগুলো দেখতে পারেন। আট বছর বয়সী ক্রিস্টিন আর পাঁচ বছরের কায়লা—দুই মেয়ের এই অদ্ভুত ছবিগুলো তুলেছেন বাবা জেসন লি। মজার এসব ছবির পেছনের গল্পটা শুনুন। জেসনের মা জটিল রোগে আক্রান্ত। কিন্তু বাচ্চাগুলো কি আর অত শত বোঝে? তারা শুধু দাদির কাছে যেতে চায়, দাদিও চান নাতনিদের কাছে পেতে। সব সময় তো আর তা সম্ভব হয় না। তাই দুই মেয়ের কাণ্ডকীর্তির ছবি তুলে ফটোশপে সম্পাদনা করে একটা ব্লগে আপলোড করতে শুরু করেন লি। উদ্দেশ্য, দাদি যেন দূরে বসেও তাঁর নাতনিদের খোঁজ পান। জেসন লি পেশায় একজন আলোকচিত্রী হলেও, ছবিগুলোর ধারণা কিন্তু ক্রিস্টিন আর কায়লারই দেওয়া! ডিমিল্কডগ্রন্থনা: মো. সাইফুল্লাহ