দুস্থ নারী ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও ফদনারডেইল গ্রামে বসবাসরত কয়েক শ অসহায় দুস্থ নারী ও শিশুকে শীতবস্ত্র দিয়েছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। এ উপলক্ষে ৩ ফেব্রুয়ারি সমিতিপাড়া উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। সংগঠনের সভাপতি অধ্যাপক আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আমিন, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, উপকূলীয় আদর্শ শিক্ষা নিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সরওয়ার প্রমুখ।