দুস্থ ব্যক্তিদের খাদ্যপণ্য দিয়েছে জিরি গাফফার-নাহার ট্রাস্ট
জিরি মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় এক হাজার ৬৫০টি দুস্থ পরিবারকে চাল ও আলু দিয়েছে জিরি গাফফার-নাহার ট্রাস্ট। এ উপলক্ষে ১৫ এপ্রিল ট্রাস্টের সভাপতি শিল্পপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরী। এ সময় জিরি মাদ্রাসার মহাপরিচালক শাহ মোহাম্মদ তৈয়ব শাহ, স্থানীয় সাবেক চেয়ারম্যান কাজী আমানউল্লাহ, ব্যবসায়ী ও সমাজসেবক আবু আলম, মোহাম্মদ লোকমান, শাহ আলম, এম এ সালাম, মোহাম্মদ আলী পাশা, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, ‘গাফফার-নাহার ট্রাস্টের এ ধরনের মহতী উদ্যোগ সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ। এ ট্রাস্টের মতো অন্যান্য সামাজিক সংগঠন এ ধরনের উদ্যোগ নিলে দেশের উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ ত্বরান্বিত হবে।’ অনুষ্ঠানে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল ও আলু দেওয়া হয়। সম্প্রতি ট্রাস্টের উদ্যোগে ৯০০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।