দুস্থ ব্যক্তিদের মাঝে প্রয়াসের বৈদ্যুতিক পাখা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে ২ অক্টোবর শুক্রবার নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজ–সংলগ্ন এলাকায় সুবিধাবঞ্চিত লোকজনের মাধ্যে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ উপদেষ্টা মো. মোস্তাক হোসাইন। পাখা বিতরণ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার নন্দী, অ্যাডোর অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম ও প্রয়াসের পরিচালক চৌধুরী সাহাদাত হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম। বিজ্ঞপ্তি।