প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গত ২২ এপ্রিল সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সামশুল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাজের দুস্থ, এতিম ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
মরহুমের নিজ বাসভবনে প্রয়াসের সভাপতি হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাদ্য বিতরণে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামশুল হক।
অতিথি ছিলেন মোমিনুল হক, মো. জাহাঙ্গীর আলম, সরওয়ার মো. শহীদ উল্লাহ, বেলায়েত হোসেন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।