দুস্থদের জন্য ইউনিলিভারের উদ্যোগে চিকিৎসাশিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে চর রাঙ্গামাটিয়ায় দুস্থ মানুষজনকে দুই দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে চর রাঙ্গামাটিয়ায় দুস্থ মানুষজনকে দুই দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে চর রাঙ্গামাটিয়ায় দুস্থ মানুষজনকে ১০ ও ১১ মার্চ দুই দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ১০ মার্চ চান্দগাঁওয়ের মোহরায় চর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই চিকিৎসাশিবির উদ্বোধন করেন। এতে সহযোগিতা দেয় চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুচ ছালাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবাইদা নার্গিস খান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার মো. রুহুল কুদ্দুস খান, চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের সহসভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আজম। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ ওলিদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার মিজানুল রহমান ভূঁইয়া, বিজনেস ম্যানেজার (ফুড) মোসলেহ উদ্দিন, মানবসম্পদ ব্যবস্থাপক তানভিরা চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকার দেশের প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ দিয়েছে। বিজ্ঞপ্তি।