দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের এ কে খান মোড় এলাকার আল-আমিন হাসপাতালের উদ্যোগে গত ২৮ জুন গরিব ও দুস্থদের মধ্যে ইফতার ও সেহরির সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ চৌধুরী, মেডিকেল ডিরেক্টর মেসবাহ উদ্দীন আহমেদ চৌধুরী, পরিচালক মো. ফোরকানুল ইসলাম, সমাজসেবী শাহজাহান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আল-আমিন হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় অসহায় মানুষের পাশে থাকে। বিজ্ঞপ্তি।