দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির হাইদ চকিয়ার মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে ১৮ জুন এলাকার দুস্থ ব্যক্তিদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ বরুণ আচার্য্য বলাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন, মো. সাইফুদ্দিন খালেদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মীর মোহাম্মদ তরীকুল আলম প্রমুখ। এতে দুই শতাধিক দুস্থ ব্যক্তির মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।