দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূত ছুটেছে তাই ঝম্ঝম্ ঘণ্টা বাজছে রাজনীতিতে
দূত চলেছে এন্টারটেইনের বোঝা হাতে,
দূত চলেছে, দূত!
রাজনীতির পথে পথে চলে রাজনীতি শিখেছে নিখুঁত।
দূত! দূত!
বাংলার খাঁটি দূত!
কত দায়িত্ব আজ তার কাঁধে,
ফানের জাহাজ দূত চলেছে
মজা আর আহ্লাদে;
দূত চলেছে, বুঝি ভোর হয় হয়,
আরও জোরে, আরও জোরে হে দূত দুর্বার দুর্জয়।
অবাক দেশের জনগণ, তার পানে পিটপিট করে চায়;
কেমন করে এ দূত এক দেহে এত রূপ খুঁজে পায়!
সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতা অবলম্বনে