দৃষ্টি স্কুল অব ডিবেটের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন
দৃষ্টি স্কুল অব ডিবেটের অষ্টম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম ২১ জানুয়ারি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। অনুষ্ঠানে অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান এ কে এম রইসুল হক, চিটাগাং অনলাইন লিমিটেডের কারিগরি প্রধান অনিরুদ্র বড়ুয়া ও চাইল্ড হেভেন স্কুলের অধ্যক্ষ সেলিনা ইসলাম। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আদনান মান্নান, শহিদুল ইসলাম, বনকুসুম বডুয়া, সাইফুদ্দিন মুন্না, রেজা চৌধুরী, মাসুদুর রহমান, প্রিয়ম দাশ ও শাফকাত ফাহমিদ। এতে বক্তারা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহযোগিতা করে বিতর্ক, সেই সঙ্গে ভালোমন্দের পার্থক্য গড়তে শেখায়। প্রসঙ্গত, কর্মশালায় নগরের ১০টি বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞপ্তি।